পাংশায় ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়ায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার মরদেহ পাংশা মডেল থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়া গ্রামের ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক পাংশা পৌর সভার মৈশালা পালপাড়া গ্রামের মৃত ব্যষ্ট পদপালের ছেলে দেবো কুমার পাল। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপাড়া থেকে পাংশার উদ্দেশ্যে আসছিল ড্রাম ট্রাক মোটর সাইকেলটি। ড্রাম ট্রাকটিকে ওভারটেক করতে গেলে, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়। একই মোটর সাইকেলের থাকা পাংশা শহরের মাগুরাডাঙ্গী গ্রামের তরিকুল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার পরপরই পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ থানায় নিয়ে আসা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাংশায় ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়ায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার মরদেহ পাংশা মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়া গ্রামের ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক পাংশা পৌর সভার মৈশালা পালপাড়া গ্রামের মৃত ব্যষ্ট পদপালের ছেলে দেবো কুমার পাল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপাড়া থেকে পাংশার উদ্দেশ্যে আসছিল ড্রাম ট্রাক মোটর সাইকেলটি। ড্রাম ট্রাকটিকে ওভারটেক করতে গেলে, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়।

একই মোটর সাইকেলের থাকা পাংশা শহরের মাগুরাডাঙ্গী গ্রামের তরিকুল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার পরপরই পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ থানায় নিয়ে আসা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow