পাংশায় বিএসটিআই এর অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান পরিচালনা করেছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় পাংশা বাজার এলাকায় রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জানা যায়, কসমেটিকসের দোকানগুলোতে বিএসটিআই আইন মেনে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। যাচাইকালে ‘মনির কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় এর মালিককে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফলের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশ এবং পণ্যের মূল্য স্থিতিশীল আছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়। এ সময় ‘ঘোষ দধি ভাণ্ডার’-এর পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান। তিনি বলেন, অভিযানে আমরা বিএসটিআই আইন অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করেছি। একটি কসমেটিকসের দোকানে আইন না মেনে পণ্য বিক্রি এবং একটি মিষ্টির দোকানের অস্বাস

পাংশায় বিএসটিআই এর অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান পরিচালনা করেছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় পাংশা বাজার এলাকায় রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, কসমেটিকসের দোকানগুলোতে বিএসটিআই আইন মেনে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। যাচাইকালে ‘মনির কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় এর মালিককে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ফলের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশ এবং পণ্যের মূল্য স্থিতিশীল আছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়। এ সময় ‘ঘোষ দধি ভাণ্ডার’-এর পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান।

তিনি বলেন, অভিযানে আমরা বিএসটিআই আইন অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করেছি। একটি কসমেটিকসের দোকানে আইন না মেনে পণ্য বিক্রি এবং একটি মিষ্টির দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow