পাংশায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ডিসির মত বিনিময়
রাজবাড়ীর পাংশা উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ বে-সরকারী সংস্থার সহায়তায় অসহায় ও দরিদ্র ১৮০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে একজন ভিক্ষুককে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা সমাজের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে স্বচ্ছভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নমূলক কার্যক্রমের সঠিক বাস্তবায়ন এবং জনসেবার মানোন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই সময়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। পরে
রাজবাড়ীর পাংশা উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ বে-সরকারী সংস্থার সহায়তায় অসহায় ও দরিদ্র ১৮০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
একই সাথে একজন ভিক্ষুককে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা সমাজের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে স্বচ্ছভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উন্নয়নমূলক কার্যক্রমের সঠিক বাস্তবায়ন এবং জনসেবার মানোন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই সময়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পাংশা মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক।
What's Your Reaction?