পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী রানী (৪৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশিক ইসলাম স্বপন (২৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিক ইসলাম মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক। গাছা থানা পুলিশ জানায়, তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে আশিক ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘রাতে ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রানী গাছা এলাকার দুলাল মার্কেটে অবস্থিত ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন। কাপড়ের ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী রানী (৪৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশিক ইসলাম স্বপন (২৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিক ইসলাম মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।

গাছা থানা পুলিশ জানায়, তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে আশিক ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘রাতে ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রানী গাছা এলাকার দুলাল মার্কেটে অবস্থিত ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন। কাপড়ের ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা নিয়ে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে রানীর বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সকাল ১১টার দিকে দুলাল মার্কেট এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে আশিক ধারালো ছুরি দিয়ে রানীর ওপর হামলা চালান। মাকে বাঁচাতে এগিয়ে এলে রানীর ছেলে হৃদয়কেও (২২) ছুরিকাঘাত করা হয়। 

গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে রানী মারা যান। আহত হৃদয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার পর গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেই না। আশিক যদি অপরাধ করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে যুক্ত নয়।’

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্য কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow