পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদের ছেলে। তিনি তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলাম হীরার সঙ্গে কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের মঞ্জুরের ছেলে মো. কামরুলের পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল ছুরি দিয়ে শরিফুল ইসলাম হীরাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর অভিযুক্ত কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শরিফুল ইস

পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদের ছেলে। তিনি তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলাম হীরার সঙ্গে কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের মঞ্জুরের ছেলে মো. কামরুলের পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল ছুরি দিয়ে শরিফুল ইসলাম হীরাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শরিফুল ইসলাম হীরার কাছে পাঁচ থেকে ছয় হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত কামরুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

এদিকে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow