পাকিস্তানের হামলায় তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের গুঞ্জন

পাকিস্তানের সর্বশেষ বিমান হামলায় তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউরোপভিত্তিক থিংকট্যাংক ওসিন্ট তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে লিখেছে, আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলায় তালেবানের জ্যেষ্ঠ কমান্ডারদের সাথে হায়বাতুল্লাহর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত তালেবান নেতৃত্ব বা পাকিস্তানের সামরিক বাহিনী- কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সীমান্তে হামলা চালিয়ে সেনা হত্যা ও কয়েক জন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ চালাচ্ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুঞ্জন উঠলো। আবার অনেকে বলছে, হামলাটি নাকি হয়েছে কান্দাহারের আখুন্দজাদা এলাকায়, যে শহরটি দীর্ঘদিন ধরেই হায়বাতুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। হায়বাতুল্লাহ আখুন্দজাদা কে? হায়বাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের প্রধান। তিনি আফগানিস্তানের ইসলামিক আমিরাতের সুপ্রিম লিডার অর্থা সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি চরম রক্ষণশীল ও প্রায় একেবারেই গোপনীয় জীবনযাপনকারী ব্যক

পাকিস্তানের হামলায় তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের গুঞ্জন

পাকিস্তানের সর্বশেষ বিমান হামলায় তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউরোপভিত্তিক থিংকট্যাংক ওসিন্ট তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে লিখেছে, আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলায় তালেবানের জ্যেষ্ঠ কমান্ডারদের সাথে হায়বাতুল্লাহর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত তালেবান নেতৃত্ব বা পাকিস্তানের সামরিক বাহিনী- কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সীমান্তে হামলা চালিয়ে সেনা হত্যা ও কয়েক জন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ চালাচ্ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুঞ্জন উঠলো।

আবার অনেকে বলছে, হামলাটি নাকি হয়েছে কান্দাহারের আখুন্দজাদা এলাকায়, যে শহরটি দীর্ঘদিন ধরেই হায়বাতুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

হায়বাতুল্লাহ আখুন্দজাদা কে?

হায়বাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের প্রধান। তিনি আফগানিস্তানের ইসলামিক আমিরাতের সুপ্রিম লিডার অর্থা সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি চরম রক্ষণশীল ও প্রায় একেবারেই গোপনীয় জীবনযাপনকারী ব্যক্তি। আখুন্দজাদা খুব কমই জনসমক্ষে আসেন। তার যোগাযোগও প্রায় পুরোপুরি তালেবান নেটওয়ার্কের মাধ্যমেই হয়।

হায়বাতুল্লাহ আখুন্দজাদার নেতৃত্বেই মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রত্যাহারের পর তালেবান পুনরায় ক্ষমতায় ফিরে আসে।

জনসমক্ষে না আসা ও তার রহস্যময় অবস্থানের কারণে অতীতে একাধিকবার আখুন্দজাদার অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছে। এমনকি, কয়েকবার তাকে মৃত ঘোষণা করার ঘটনাও ঘটেছে।

সূত্র: উইওন

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow