পাথরঘাটায় ভাড়ানি খাল খননের দাবিতে মানববন্ধন

দীর্ঘ বছরের পরিত্যক্ত, দখল ও দূষণ হওয়া খাল দখলমুক্ত এবং খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজারের ভারানী খাল খনন ও নদীর সাথে সংযোগ স্থাপনের দাবিতে খালের পাড়ে মানববন্ধনে কৃষক, জেলে, শিক, পরিবেশকর্মী, মসজিদের ইমামসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। দাবির মধ্যে রয়েছে: খালটি দ্রুত খনন, নদীর সাথে স্থায়ী সংযোগ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদপে নেয়া, পরিবেশ রায় টেকসই উদ্যোগ গ্রহণ করা, কৃষি তে ও বিশ হাজারের বেশি মানুষের বিশুদ্ধ পানি ব্যবহারে সরকারী ব্যবস্থা নিশ্চিত করা। এ সময় হাফেজ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম নাঈম, শামিম দালাল, ইউপি সদস্য সোহাগ পহলান, সাগর হাওলাদার, সমাজসেবক বদিউজ্জামান সাহেদ, জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রায় আমরা ধরা-র পাথরঘাটা উপজেলা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। বক্তারা আগামী এক মাসের মধ্যে খাল খননের সময়সীমা বেঁধে দেন এবং শুধু খাল খননই নয় প্রভাবশালী দখল এবং দূষণকারীদের তালিকা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্

পাথরঘাটায় ভাড়ানি খাল খননের দাবিতে মানববন্ধন

দীর্ঘ বছরের পরিত্যক্ত, দখল ও দূষণ হওয়া খাল দখলমুক্ত এবং খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজারের ভারানী খাল খনন ও নদীর সাথে সংযোগ স্থাপনের দাবিতে খালের পাড়ে মানববন্ধনে কৃষক, জেলে, শিক, পরিবেশকর্মী, মসজিদের ইমামসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

দাবির মধ্যে রয়েছে: খালটি দ্রুত খনন, নদীর সাথে স্থায়ী সংযোগ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদপে নেয়া, পরিবেশ রায় টেকসই উদ্যোগ গ্রহণ করা, কৃষি তে ও বিশ হাজারের বেশি মানুষের বিশুদ্ধ পানি ব্যবহারে সরকারী ব্যবস্থা নিশ্চিত করা।

এ সময় হাফেজ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম নাঈম, শামিম দালাল, ইউপি সদস্য সোহাগ পহলান, সাগর হাওলাদার, সমাজসেবক বদিউজ্জামান সাহেদ, জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রায় আমরা ধরা-র পাথরঘাটা উপজেলা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা আগামী এক মাসের মধ্যে খাল খননের সময়সীমা বেঁধে দেন এবং শুধু খাল খননই নয় প্রভাবশালী দখল এবং দূষণকারীদের তালিকা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow