পাবনায় বাঁশবাগানে পড়েছিল আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ

পাবনার সাঁথিয়ায় আব্দুল শুকুর (৪৮) নামের কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় এক আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি ছিলেন। আরও পড়ুন ময়মনসিংহে পানি পরিশোধন ট্যাংকে নেমে প্রাণ গেলো ২ শ্রমিকের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হলে পুলিশ অনুসন্ধানে নামে। পরে শনিবার বিকেলে রতনপুর এলাকার আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, নিখোঁজের সংবাদ পেয়ে পুলিশ অভিযানে নামে এবং একপর্যায়ে তার মরদেহ উদ্ধার হয়। হত্যাকাণ্ড

পাবনায় বাঁশবাগানে পড়েছিল আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ

পাবনার সাঁথিয়ায় আব্দুল শুকুর (৪৮) নামের কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় এক আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হলে পুলিশ অনুসন্ধানে নামে। পরে শনিবার বিকেলে রতনপুর এলাকার আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, নিখোঁজের সংবাদ পেয়ে পুলিশ অভিযানে নামে এবং একপর্যায়ে তার মরদেহ উদ্ধার হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আপাতত ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আলমগীর হোসাইন নাবিল/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow