পাবনায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

পাবনার বেড়ার ত্রিমোহনী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ইয়াবা কারবারের অভিযোগে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ত্রিমোহনী বাজারের তালিমনগর প্রাইমারি স্কুলের পাশে লুৎফর রহমান লুটু মেম্বারের বাসা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চলছে—এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে লুৎফর রহমান লুটুর ছেলে মো. জনির বসতবাড়িতে আকস্মিক হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে ওই বাড়ি থেকে ইয়াবা সেবন, ব্যবহার ও পরিবহনের বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জনি নিজেই স্বীকার করেন, তিনি গত তিন মাস ধরে ওই এলাকায় নিয়মিত ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযোগটি ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে প্রম

পাবনায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

পাবনার বেড়ার ত্রিমোহনী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ইয়াবা কারবারের অভিযোগে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ত্রিমোহনী বাজারের তালিমনগর প্রাইমারি স্কুলের পাশে লুৎফর রহমান লুটু মেম্বারের বাসা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চলছে—এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে লুৎফর রহমান লুটুর ছেলে মো. জনির বসতবাড়িতে আকস্মিক হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে ওই বাড়ি থেকে ইয়াবা সেবন, ব্যবহার ও পরিবহনের বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি জনি নিজেই স্বীকার করেন, তিনি গত তিন মাস ধরে ওই এলাকায় নিয়মিত ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযোগটি ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি মো. জনিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এদিকে একই অভিযানে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে সুধান হালদার ও রানা খান নামে আরও দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত সুধান হালদারকে ৩ মাস এবং রানা খানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর ও কড়া নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডিতদের রাতেই সাজা পরোয়ানাসহ জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow