পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক কারাগারে

কেনাকাটায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক ছয়টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস মানসিক হাসপাতালের পরিচালক থাকাকালীন সময়ে হাসপাতালের ওষুধ কেনা, খাবার সরবরাহ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে সরকারের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিসাধন করেছেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক শহিদুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এদিকে পাবনা মানসিক হাসপাতালের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার দুর্নীতির দায়ে কারাগারে যাওয়ার খবরে জেলার সচেতন মহল এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/জেআইএম

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক কারাগারে

কেনাকাটায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক ছয়টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস মানসিক হাসপাতালের পরিচালক থাকাকালীন সময়ে হাসপাতালের ওষুধ কেনা, খাবার সরবরাহ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে সরকারের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিসাধন করেছেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক শহিদুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

এদিকে পাবনা মানসিক হাসপাতালের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার দুর্নীতির দায়ে কারাগারে যাওয়ার খবরে জেলার সচেতন মহল এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow