পারমাণবিক অস্ত্র বিস্তাররোধে সমঝোতা না হওয়ায় হতাশ জাতিসংঘ মহাসচিব

পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলন কোনো ঐকমত্য ছাড়াই শেষ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এটিকে বিশ্বকে আরও নিরাপদ করার একটি হারানো সুযোগ বলে উল্লেখ করেছেন। শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস এ উদ্বেগ জানান। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ তিনি স্বাগত জানালেও সম্মেলনটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এমন কঠিন সময়ের মধ্যে সম্মেলনের ব্যর্থতা বিশেষভাবে হতাশাজনক। গুতেরেস সব দেশকে উত্তেজনা কমানো এবং পারমাণবিক ঝুঁকি হ্রাসে সংলাপ ও কূটনীতির সব পথ ব্যবহার করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনই জাতিসংঘের সর্বোচ্চ নিরস্ত্রীকরণ অগ্রাধিকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow