পায়ে শিকল বাঁধা অবস্থায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় রিতা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের ডান পা শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় ছিল। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম এই ঘটনা ঘটে। রিতা বেগম ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিতা বেগম নামে ওই গৃহবধূর মানসিক অসুস্থতা রয়েছে, এমন সন্দেহে বেশ কিছুদিন ধরে পরিবারের লোকজন তাকে আলাদা একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। সোমবার সকালে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রিতার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় তার ডান পা শিকলে বাঁধা অবস্থায় ছিল। এ বিষয়ে নিহত রিতার স্বামী রবিউলের নামে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় তিনি পলাতক রয়েছে। যে কারণে রবিউলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নিহতের শাশুড়ি বুলিনা বেগম জানান, দীর্ঘদিন সে মানসিক অসুস্থতা ছিল, এজন্য তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জ

পায়ে শিকল বাঁধা অবস্থায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় রিতা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের ডান পা শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় ছিল।

সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম এই ঘটনা ঘটে। রিতা বেগম ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিতা বেগম নামে ওই গৃহবধূর মানসিক অসুস্থতা রয়েছে, এমন সন্দেহে বেশ কিছুদিন ধরে পরিবারের লোকজন তাকে আলাদা একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। সোমবার সকালে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রিতার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় তার ডান পা শিকলে বাঁধা অবস্থায় ছিল।

এ বিষয়ে নিহত রিতার স্বামী রবিউলের নামে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় তিনি পলাতক রয়েছে। যে কারণে রবিউলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে নিহতের শাশুড়ি বুলিনা বেগম জানান, দীর্ঘদিন সে মানসিক অসুস্থতা ছিল, এজন্য তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow