পিএসএল ছেড়ে আইপিএলে জিম্বাবুয়ে ক্রিকেটার, মামলা করবে পাকিস্তান!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আসছেন ব্লেসিং মুজারাবানি। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন জিম্বাবুয়ের পেস বোলার। পরে কেকেআরের প্রস্তাব পেয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন তিনি। তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা এখন আইনি পদক্ষেপ করতে পারেন। পিএসএলের নিলামে দল না পাওয়া মুজারাবানিকে ইসলামাবাদ ইউনাইটেড সাক্ষর করিয়েছিল শামার জোসেফের পরিবর্ত হিসাবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তার। পরে সিদ্ধান্ত বদলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে মুজারাবানিকে দলে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবুয়ের ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা। আইপিএল খেলার জন্য পিএসএলের চুক্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। গত মৌসুমে একইভাবে পেশোয়ার জালমির চুক্তি ভেঙে মুম্বাই ইন্ডিয়ান্সে সাক্ষর করেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোশ। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাব

পিএসএল ছেড়ে আইপিএলে জিম্বাবুয়ে ক্রিকেটার, মামলা করবে পাকিস্তান!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আসছেন ব্লেসিং মুজারাবানি। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন জিম্বাবুয়ের পেস বোলার। পরে কেকেআরের প্রস্তাব পেয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন তিনি। তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা এখন আইনি পদক্ষেপ করতে পারেন।

পিএসএলের নিলামে দল না পাওয়া মুজারাবানিকে ইসলামাবাদ ইউনাইটেড সাক্ষর করিয়েছিল শামার জোসেফের পরিবর্ত হিসাবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তার।

পরে সিদ্ধান্ত বদলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে মুজারাবানিকে দলে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবুয়ের ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

আইপিএল খেলার জন্য পিএসএলের চুক্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। গত মৌসুমে একইভাবে পেশোয়ার জালমির চুক্তি ভেঙে মুম্বাই ইন্ডিয়ান্সে সাক্ষর করেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোশ। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছে পিসিবি কর্মকর্তারা।

পিএসএল কর্তৃপক্ষ মুজারাবানির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারেন। সে ক্ষেত্রে আগামী কয়েক বছর মুজারাবানি পিএসএল খেলতে পারবেন না। তবে আইপিএলে খেলতে তার সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আগামী ১৭ মার্চ তার কলকাতায় আসার কথা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করেছিলেন মুজারাবানি। ছয় ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow