পিষে মারা গেলেন কর্মী, শোকের চাদরে শাকিরার কনসার্ট

ব্রাজিলে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার আসন্ন কনসার্ট ঘিরে চলছিলো ব্যাপক উন্মাদনা। তবে সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয় মঞ্চ প্রস্তুতির সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায়। কনসার্টের বিশাল মঞ্চ নির্মাণকাজ চলাকালে এক কর্মী পিষে মারা গেছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৬ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি মঞ্চ নির্মাণে দায়িত্ব পালন করছিলেন। স্টেট ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, ভারী কাঠামো তোলার জন্য ব্যবহৃত একটি লিফটিং সিস্টেম পরিচালনার সময় তার শরীরের নিচের অংশ গুরুতরভাবে পিষ্ট হয়। দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সহকর্মীরা তাকে যন্ত্রের নিচ থেকে বের করে আনেন। দ্রুত তাকে মিগুয়েল কাউতো মিউনিসিপ্যাল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর আয়োজক প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তারা নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছে। এদিকে এই দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে

পিষে মারা গেলেন কর্মী, শোকের চাদরে শাকিরার কনসার্ট

ব্রাজিলে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার আসন্ন কনসার্ট ঘিরে চলছিলো ব্যাপক উন্মাদনা। তবে সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয় মঞ্চ প্রস্তুতির সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায়। কনসার্টের বিশাল মঞ্চ নির্মাণকাজ চলাকালে এক কর্মী পিষে মারা গেছেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৬ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি মঞ্চ নির্মাণে দায়িত্ব পালন করছিলেন।

স্টেট ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, ভারী কাঠামো তোলার জন্য ব্যবহৃত একটি লিফটিং সিস্টেম পরিচালনার সময় তার শরীরের নিচের অংশ গুরুতরভাবে পিষ্ট হয়।

দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সহকর্মীরা তাকে যন্ত্রের নিচ থেকে বের করে আনেন। দ্রুত তাকে মিগুয়েল কাউতো মিউনিসিপ্যাল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আয়োজক প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তারা নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছে।

এদিকে এই দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করেছেন শাকিরার ভক্তরা। অনেকেই নিহত কর্মীর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। আনন্দমুখর কনসার্টের প্রস্তুতি এভাবেই শোকের আবহে ঢেকে গেল।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow