পুতিন একজন যুদ্ধাপরাধী-পরাজিত ব্যক্তি: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেছেন, রাশিয়ার হামলা এটাই প্রমাণ করে যে পুতিনের হাতে ‘সন্ত্রাস ছাড়া আর কোনো তাস নেই। মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার হামলা এটাই প্রমাণ করে যে, ইউক্রেনে বছরের পর বছর ধরে চলা আগ্রাসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বিকল্প ফুরিয়ে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেন, পুতিন একজন যুদ্ধাপরাধী এবং পরাজিত ব্যক্তি। তার হাতে সন্ত্রাস ছাড়া আর কোনো তাস নেই। মস্কো যুদ্ধক্ষেত্রে হেরে যাচ্ছে। বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রও এই পরিস্থিতি বদলাতে পারবে না। ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলার পরপরই এমন মন্তব্য করেন আন্দ্রি সিবিগা। রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে পাঁচজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দনিপ্রোতে চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে রাশিয়ার হামলায় কিয়েভেও একজন নিহত হয়েছে এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে। শহরের কেন্দ্র থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। কিয়েভের হাজার হাজার মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছে। ইউক্রেনের বেশিরভাগ অংশ জুড়ে বিম
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেছেন, রাশিয়ার হামলা এটাই প্রমাণ করে যে পুতিনের হাতে ‘সন্ত্রাস ছাড়া আর কোনো তাস নেই। মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার হামলা এটাই প্রমাণ করে যে, ইউক্রেনে বছরের পর বছর ধরে চলা আগ্রাসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বিকল্প ফুরিয়ে আসছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেন, পুতিন একজন যুদ্ধাপরাধী এবং পরাজিত ব্যক্তি। তার হাতে সন্ত্রাস ছাড়া আর কোনো তাস নেই। মস্কো যুদ্ধক্ষেত্রে হেরে যাচ্ছে। বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রও এই পরিস্থিতি বদলাতে পারবে না।
ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলার পরপরই এমন মন্তব্য করেন আন্দ্রি সিবিগা। রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে পাঁচজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দনিপ্রোতে চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে রাশিয়ার হামলায় কিয়েভেও একজন নিহত হয়েছে এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে।
শহরের কেন্দ্র থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। কিয়েভের হাজার হাজার মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছে। ইউক্রেনের বেশিরভাগ অংশ জুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। কিয়েভের নগর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, শত্রুরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।
টিটিএন
What's Your Reaction?