পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রেখে মানবিক হিসেবে গড়াই সরকারের লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের সময় পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনী হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আমি অনুধাবন করেছি, বর্তমানে পুলিশ বাহিনীর যে পোশাক, এ পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক পুলিশ বাহিনী পায়, সে জন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্রকাঠামোর যে সংস্কারের কথা বলা হ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের সময় পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনী হবে জনগণের বন্ধু।
পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আমি অনুধাবন করেছি, বর্তমানে পুলিশ বাহিনীর যে পোশাক, এ পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক পুলিশ বাহিনী পায়, সে জন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্রকাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে।
এ সময় নবীন পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি ডিজিটাল অপরাধ দমনে সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের ওপরেও তাগিদ দেন তিনি।
এবার ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৭২ জন এএসপি অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?