পুলিশের অ্যাম্বুলেন্স চালককে মারধর, যুবক গ্রেফতার

রাজবাড়ীতে পুলিশের লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীকে মারধরের অভিযোগে মো. রানা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলার প্রেক্ষিতে এ ঘটনার মূল অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, বালিয়াকান্দি থানা থেকে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সে কনস্টেবল মো. বকুল চৌধুরী, মো. শামীম মোল্লা ও শফিকুল ইসলাম রাজবাড়ী বিনোদপুরের মর্গের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় মসজিদের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে রানা নামে ওই ব্যক্তির মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগলে তিনি অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে ১ নম্বর রেলগেটে গিয়ে তিনি পুনরায় গাড়ির গতিরোধ করে গালিগালাজ করতে থাকেন। তখন চালক গালিগালাজ করতে নিষেধ করেন ও গাড়িতে মরদেহ আছে বলে দ্রুত রাস্তা ছেড়ে দিতে বলেন। এতে রানা উত্তেজিত হয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুলে চালক বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রানা পালা

পুলিশের অ্যাম্বুলেন্স চালককে মারধর, যুবক গ্রেফতার

রাজবাড়ীতে পুলিশের লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীকে মারধরের অভিযোগে মো. রানা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার প্রেক্ষিতে এ ঘটনার মূল অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বালিয়াকান্দি থানা থেকে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সে কনস্টেবল মো. বকুল চৌধুরী, মো. শামীম মোল্লা ও শফিকুল ইসলাম রাজবাড়ী বিনোদপুরের মর্গের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় মসজিদের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে রানা নামে ওই ব্যক্তির মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগলে তিনি অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।

পরে ১ নম্বর রেলগেটে গিয়ে তিনি পুনরায় গাড়ির গতিরোধ করে গালিগালাজ করতে থাকেন। তখন চালক গালিগালাজ করতে নিষেধ করেন ও গাড়িতে মরদেহ আছে বলে দ্রুত রাস্তা ছেড়ে দিতে বলেন। এতে রানা উত্তেজিত হয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুলে চালক বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রানা পালানোর চেষ্টা করেন। তখন গাড়িতে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন।

রুবেলুর রহমান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow