পুলিশের ওপর হামলায় আহত ১১
গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে টাঙ্গাইল সদর থানা ও শ্রীপুর থানার মোট ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে ছয় সদস্যের একটি দল শ্রীপুরে যায়। অভিযানে শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতা নেওয়া হয়। অভিযানের একপর্যায়ে আদিল (২২) ও তার বাবা মনির হোসেন (৫০)-কে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় আসামিদের স্বজনরা ডাকাত এসেছে ও ভুয়া পুলিশ বলে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায়। হামলার সময় আসামিদের বাড়ির কয়েকজন নারী পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর আহত করেন এবং হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে। হামলা
গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে টাঙ্গাইল সদর থানা ও শ্রীপুর থানার মোট ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে ছয় সদস্যের একটি দল শ্রীপুরে যায়। অভিযানে শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতা নেওয়া হয়। অভিযানের একপর্যায়ে আদিল (২২) ও তার বাবা মনির হোসেন (৫০)-কে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় আসামিদের স্বজনরা ডাকাত এসেছে ও ভুয়া পুলিশ বলে চিৎকার শুরু করে।
এতে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায়। হামলার সময় আসামিদের বাড়ির কয়েকজন নারী পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর আহত করেন এবং হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়।
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।
হামলায় আহত ১১ জন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছয়জন টাঙ্গাইল সদর থানার এবং পাঁচজন শ্রীপুর থানার সদস্য।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, পরিকল্পিতভাবে লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালানো হয়। নারী সদস্যরা কামড়ে গুরুতর জখম করে আসামিদের ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?