পূবালী ব্যাংকের আন্তর্জাতিক দুই স্বীকৃতি অর্জন

দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি. ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) কর্তৃক ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এ -এ ‘বেস্ট ব্যাংক– বাংলাদেশ’ এবং ‘বেস্ট পারফরমেন্স অন গ্রোথ– বাংলাদেশ’ ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। ভারতের নয়াদিল্লির লা মেরিডিয়ান হোটেলে গত ২৪ জুলাই ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ দুটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেন।  পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সাথে নিয়ে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, কবির আহমেদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও অধ্যাপক ড. হাসিনা শেখ; এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মো. আনিসু

পূবালী ব্যাংকের আন্তর্জাতিক দুই স্বীকৃতি অর্জন
দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি. ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) কর্তৃক ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এ -এ ‘বেস্ট ব্যাংক– বাংলাদেশ’ এবং ‘বেস্ট পারফরমেন্স অন গ্রোথ– বাংলাদেশ’ ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। ভারতের নয়াদিল্লির লা মেরিডিয়ান হোটেলে গত ২৪ জুলাই ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ দুটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেন।  পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সাথে নিয়ে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, কবির আহমেদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও অধ্যাপক ড. হাসিনা শেখ; এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার ও মহাব্যবস্থাপক মো. লিটন মিয়া এফসিএ এবং চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলম এসময় উপস্থিত ছিলেন। এ সম্মাননা অর্জন প্রসঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে পূবালী ব্যাংক পিএলসি.’র অবস্থানকে আরও সুসংহত করেছে।  ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, এই স্বীকৃতি আমাদের সম্মানিত গ্রাহকদের অবিচল আস্থা, শেয়ারহোল্ডারদের বিশ্বাস, পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরলস অঙ্গীকারের প্রতিফলন।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow