পূবালী ব্যাংকের কোয়ার্টার দখলের চেষ্টার অভিযোগ 

রাজধানীর বড় মগবাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসির অফিসার্স কোয়ার্টার একদল সন্ত্রাসী কর্তৃক অবৈধ দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে বড় মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টার দিকে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে সেখানে প্রবেশ করে জোরপূর্বক জায়গাটি অবৈধভাবে দখলের চেষ্টা করে। এতে করে ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্পদ, দলিলাদি ও স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্বৃত্তরা দ্রুত অবৈধ দখল চেষ্টায় এ কাজ করার ফলে কোয়ার্টারে বসবাসকারী পরিবার পরিজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এ বিষয়ে পূবালী ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উল্লিখিত বিষয়ে দেওয়ানি আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

পূবালী ব্যাংকের কোয়ার্টার দখলের চেষ্টার অভিযোগ 

রাজধানীর বড় মগবাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসির অফিসার্স কোয়ার্টার একদল সন্ত্রাসী কর্তৃক অবৈধ দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ মার্চ) গভীর রাতে বড় মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টার দিকে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে সেখানে প্রবেশ করে জোরপূর্বক জায়গাটি অবৈধভাবে দখলের চেষ্টা করে। এতে করে ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্পদ, দলিলাদি ও স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্বৃত্তরা দ্রুত অবৈধ দখল চেষ্টায় এ কাজ করার ফলে কোয়ার্টারে বসবাসকারী পরিবার পরিজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

এ বিষয়ে পূবালী ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উল্লিখিত বিষয়ে দেওয়ানি আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন।

দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow