ধর্ষণের শিকার শিশু আইসিইউতে, মাদ্রাসা সুপার গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জামিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার সুপার ও প্রতিষ্ঠাতা। সোমবার (১৬ মার্চ) এতেকাফ থেকে মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে ভেড়ামারা থানা পুলিশ। শিশুর পরিবার ও ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, ভেড়ামারার পার্শ্ববর্তী থানা দৌলতপুরের মরিচা ইউনিয়নের বাসিন্দা ১০ বছরের এক শিশু বিগত ৮ মাস আগে উপজেলার চৈতন্য মোড়ে অবস্থিত জামিলাতুন্নেসা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়। সে অন্য সহপাঠীদের সঙ্গে সেখানে আবাসিক ছাত্রী হলে থেকে লেখাপড়া করতো। দোতলায় মাদ্রাসা আর নিচ তলায় মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান পরিবারসহ থাকতেন। মাদ্রাসায় পুরুষ শিক্ষক হিসেবে সুপার একাই থাকতেন। গত রোববার মাদ্রাসা ছুটি হওয়ায় শিশুর মা তাকে বাড়ি নিতে আসেন। এ সময় সুপারের স্ত্রী শিশুর জ্বর এসেছে বলে তার মাকে জানায়। তারা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, শিশুর অবস্থা বেগতিক হওয়ায় ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। বর্তমানে
কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জামিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার সুপার ও প্রতিষ্ঠাতা।
সোমবার (১৬ মার্চ) এতেকাফ থেকে মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে ভেড়ামারা থানা পুলিশ।
শিশুর পরিবার ও ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, ভেড়ামারার পার্শ্ববর্তী থানা দৌলতপুরের মরিচা ইউনিয়নের বাসিন্দা ১০ বছরের এক শিশু বিগত ৮ মাস আগে উপজেলার চৈতন্য মোড়ে অবস্থিত জামিলাতুন্নেসা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়। সে অন্য সহপাঠীদের সঙ্গে সেখানে আবাসিক ছাত্রী হলে থেকে লেখাপড়া করতো। দোতলায় মাদ্রাসা আর নিচ তলায় মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান পরিবারসহ থাকতেন।
মাদ্রাসায় পুরুষ শিক্ষক হিসেবে সুপার একাই থাকতেন। গত রোববার মাদ্রাসা ছুটি হওয়ায় শিশুর মা তাকে বাড়ি নিতে আসেন। এ সময় সুপারের স্ত্রী শিশুর জ্বর এসেছে বলে তার মাকে জানায়। তারা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, শিশুর অবস্থা বেগতিক হওয়ায় ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। বর্তমানে তাকে সেখানের আইসিইউতে রাখা হয়েছে। পরে হাসপাতাল থেকে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে, সংস্থার লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ সোমবার এতেকাফ থেকে মাদ্রাসাশিক্ষক সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।
শিশুটির মা বলেন, তার মেয়ের ভর্তির সময় এ মাদ্রাসায় ছাত্রী ছিল ৪০-৪৫ জন। পরবর্তীতে তা কমে ৭জনে এসেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি এর কঠিন বিচার চাই।
শিশুটির বাবা বলেন, আমার বাচ্চাকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়েছি। কিন্তু এমন সর্বনাশ কেন করল? এমনটি যেন কারোর শত্রুর সঙ্গেও না হয়। এরা পশুর চেয়েও জঘন্য।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মাদ্রাসার ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সুপার মাওলানা সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?