ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের
মাদারীপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সাইফুল ইসলাম ও তার আত্মীয় নাজমুল খান মোটরসাইকেলযোগে শ্রীনদী এলাকা থেকে মাদারীপুর শহরের দিকে আসছিলেন। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে আরোহীরা ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আ
মাদারীপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সাইফুল ইসলাম ও তার আত্মীয় নাজমুল খান মোটরসাইকেলযোগে শ্রীনদী এলাকা থেকে মাদারীপুর শহরের দিকে আসছিলেন। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে আরোহীরা ট্রাকের চাকার নিচে চাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?