পেইড ইন্টার্নশিপ ও ‘ইয়ুথ কার্ড’সহ ৬ দফা দাবিতে তরুণদের পদযাত্রা ও মানববন্ধন
আসন্ন জাতীয় বাজেট ২০২৬-এ তরুণদের জন্য সুযোগ ও বরাদ্দ বাড়ানোর দাবিতে রাজধানীতে পদযাত্রা ও মানববন্ধন করেছেন কয়েকটি যুব সংগঠনের সদস্যরা।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে আগারগাঁওয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশত তরুণ অংশ নেন।
এই কর্মসূচির আয়োজন করে প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী এবং ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ। এতে সহযোগিতা করে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট ও স্যাপি।
মানববন্ধনে তরুণরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— তরুণদের জন্য বাজেটে সুযোগ ও বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য ‘ইয়ুথ কার্ড’ চালু, তরুণদের জন্য পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা, কর্মজীবীদের ওপর অযৌক্তিক ভ্যাট ও কর কমানো, উন্নয়নের নামে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি বন্ধ এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাজেট প্রণয়ন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, বাজেট প্রণয়নে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে এবং এটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে।
ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী মিনা বলেন, ‘বাজেট শুধু অ

ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী মিনা বলেন, ‘বাজেট শুধু অর্থনৈতিক হিসাব নয়, এটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি নীতিগত দলিল। কিন্তু বাজেটে এখনো তরুণদের বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পায় না।’
তরুণ প্রতিনিধি এস জেড অপু বলেন, তরুণদের জন্য চাকরি সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে আরও জোর দেওয়া প্রয়োজন।
আরেক প্রতিনিধি রাকিবুল ইসলাম বলেন, পেইড ইন্টার্নশিপ চালু ও ন্যায্য করব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, আসন্ন বাজেটে তরুণদের দাবিগুলো প্রতিফলিত হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় বাজেট প্রণয়ন করা হবে।