পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

হঠাৎ করেই পিছিয়ে গেল বলিউডের আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির তারিখ । আগামী ১৯ মার্চ একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল আলোচিত দুটি সিনেমা ‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’। কিন্তু বুধবার (৪ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার খবর দেন অভিনেতা যশ। সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেই পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে। তার ভাষ্য, বিশ্বজুড়ে দর্শকদের জন্যই তৈরি করা হয়েছে সিনেমাটি। কিন্তু সেই দর্শকদের কাছে ঠিকভাবে পৌঁছাতে বাধা হতে পারে এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি। তিনি আরও জানান, ১৯ মার্চ মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল পুরো টিম। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন তারিখ ঠিক করা হয়েছে।  যশের ঘোষণা অনুযায়ী, ‘টক্সিক’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৪ জুন। সিনেমাটি ইংরেজিসহ একাধিক ভারতীয় ভাষায় একযোগে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

হঠাৎ করেই পিছিয়ে গেল বলিউডের আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির তারিখ । আগামী ১৯ মার্চ একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল আলোচিত দুটি সিনেমা ‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’। কিন্তু বুধবার (৪ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার খবর দেন অভিনেতা যশ।

সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেই পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে। তার ভাষ্য, বিশ্বজুড়ে দর্শকদের জন্যই তৈরি করা হয়েছে সিনেমাটি। কিন্তু সেই দর্শকদের কাছে ঠিকভাবে পৌঁছাতে বাধা হতে পারে এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি।

তিনি আরও জানান, ১৯ মার্চ মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল পুরো টিম। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন তারিখ ঠিক করা হয়েছে। 

যশের ঘোষণা অনুযায়ী, ‘টক্সিক’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৪ জুন। সিনেমাটি ইংরেজিসহ একাধিক ভারতীয় ভাষায় একযোগে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow