পেশাজীবী গ্রাহকদের ফাইন্যান্সিং সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক

নিবন্ধিত পেশাজীবীদের জন্য কনভেনশনাল ঋণ এবং ইসলামিক (সালাম) ফাইন্যান্সিং—উভয় ব্যবস্থার আওতায় বিশেষ সুদ/মুনাফা হারে নতুন ফাইন্যান্সিং সুবিধা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের ১৮৩তম পরিচালনা পর্ষদের সভায় এ ফাইন্যান্সিং সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মাস্টার আবুল কাশেম, পরিচালক এ. কে. এম. বদিউল আলম, পরিচালক হাফিজুর রহমান সরকার, পরিচালক শেহনাজ পারভীন, পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া, পরিচালক মো. কামাল হোসেন, পরিচালক আব্দুল আলিম মন্ডল, স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ইমতিয়াজ ইউ. আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজমুল হুদা সরকার। নিবন্ধিত পেশাজীবী যেমন- চিকিৎসক, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, স্থপতি, দন্ত চিকিৎসক, ফার্মাসিস্ট এবং ভেটেরিনারিয়ানরা নতুন গাড়ি কেনা, বাড়ি কেনা বা নির্মাণ এবং অন্যান্য ব্যক্তিগত আর্থিক প্রয়োজনে এ সুবিধা নিতে পারবেন।

পেশাজীবী গ্রাহকদের ফাইন্যান্সিং সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক

নিবন্ধিত পেশাজীবীদের জন্য কনভেনশনাল ঋণ এবং ইসলামিক (সালাম) ফাইন্যান্সিং—উভয় ব্যবস্থার আওতায় বিশেষ সুদ/মুনাফা হারে নতুন ফাইন্যান্সিং সুবিধা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের ১৮৩তম পরিচালনা পর্ষদের সভায় এ ফাইন্যান্সিং সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মাস্টার আবুল কাশেম, পরিচালক এ. কে. এম. বদিউল আলম, পরিচালক হাফিজুর রহমান সরকার, পরিচালক শেহনাজ পারভীন, পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া, পরিচালক মো. কামাল হোসেন, পরিচালক আব্দুল আলিম মন্ডল, স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ইমতিয়াজ ইউ. আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজমুল হুদা সরকার।

নিবন্ধিত পেশাজীবী যেমন- চিকিৎসক, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, স্থপতি, দন্ত চিকিৎসক, ফার্মাসিস্ট এবং ভেটেরিনারিয়ানরা নতুন গাড়ি কেনা, বাড়ি কেনা বা নির্মাণ এবং অন্যান্য ব্যক্তিগত আর্থিক প্রয়োজনে এ সুবিধা নিতে পারবেন।

ব্যাংকের নীতিমালা অনুযায়ী যোগ্য গ্রাহকরা বিশেষ সুদ/মুনাফা হার, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ, সহজ ডকুমেন্টেশন, নিবেদিত রিলেশনশিপ সাপোর্ট এবং নির্বাচিত প্রসেসিং ও সার্ভিস ফিতে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের পেশাজীবীদের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী ফাইন্যান্সিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের রিটেইল ঋণ পোর্টফোলিও আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের জন্য মূল্য সংযোজনকারী উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা চালুর মাধ্যমে দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow