পৌনে ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৪৯ বার ‘স্যার’ বললেন পৌর প্রশাসক

এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ৪৯ বার স্যার বললেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান।  সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রিকশা স্ট্যান্ডে আয়োজিত আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক স্ট্রিট লাইটের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের স্বাগত বক্তব্যে লালমনিরহাট পৌরসভার প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান ৪৯ বার স্যার সম্বোধন করেন।  অনুষ্ঠানে জানানো হয়, লালমনিরহাট শহরকে স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এই আলোকসজ্জা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রাজশাহীর আদলে পর্যায়ক্রমে পুরো জেলা শহরকে নান্দনিকভাবে সাজানো হবে বলেও উল্লেখ করা হয়। নতুন স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি রাতের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ

পৌনে ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৪৯ বার ‘স্যার’ বললেন পৌর প্রশাসক
এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ৪৯ বার স্যার বললেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান।  সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রিকশা স্ট্যান্ডে আয়োজিত আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক স্ট্রিট লাইটের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের স্বাগত বক্তব্যে লালমনিরহাট পৌরসভার প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান ৪৯ বার স্যার সম্বোধন করেন।  অনুষ্ঠানে জানানো হয়, লালমনিরহাট শহরকে স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এই আলোকসজ্জা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রাজশাহীর আদলে পর্যায়ক্রমে পুরো জেলা শহরকে নান্দনিকভাবে সাজানো হবে বলেও উল্লেখ করা হয়। নতুন স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি রাতের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। ‎উল্লেখ্য, ত্রাণমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে রেল স্টেশন থেকে সার্কিট হাউস পর্যন্ত বিশেষ লাইট বসানোর কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি পর্যায়ক্রমে পুরো শহরে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow