চাঁদাবাজি মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে চাঁদাবাজি ও জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১। রোববার (১০ মে) দুপুরে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন মহিন উদ্দীন মোহন। সর্বশেষ তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও জালিয়াতি মামলার অভিযোগে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, মিজানুর রহমান নামের একজনের দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণা মামলায় মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা রয়েছে। র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবির জানান, রোববার দুপর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মহিন উদ্দীন মোহনের পক্ষ থেকে মামলাটিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

চাঁদাবাজি মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে চাঁদাবাজি ও জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১।

রোববার (১০ মে) দুপুরে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন মহিন উদ্দীন মোহন। সর্বশেষ তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও জালিয়াতি মামলার অভিযোগে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, মিজানুর রহমান নামের একজনের দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণা মামলায় মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা রয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবির জানান, রোববার দুপর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মহিন উদ্দীন মোহনের পক্ষ থেকে মামলাটিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow