প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঝালকাঠিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন রাকিবুল ইসলাম জোমাদ্দর নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় নিজ বাড়িতে অনুষ্ঠিত জানাজায় স্বজনদের সঙ্গে শেষ বিদায়ে অংশ নেন তিনি। নির্ধারিত সময় শেষে আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। প্যারোলে মুক্তি পাওয়া ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা মোশাররফ জোমাদ্দর একইদিন সকালে মারা যান। পরিবার সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রাকিব। তার বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের আবেদনের ভিত্তিতে প্রশাসনের অনুমতি নিয়ে তাকে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজার সময় এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।  নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, পরিবারের আবেদন এবং প্রশাসনের অনুমতির ভিত্তিতে রাকিবকে পুলিশ পাহারায় নিরাপদে জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঝালকাঠিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন রাকিবুল ইসলাম জোমাদ্দর নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় নিজ বাড়িতে অনুষ্ঠিত জানাজায় স্বজনদের সঙ্গে শেষ বিদায়ে অংশ নেন তিনি। নির্ধারিত সময় শেষে আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

প্যারোলে মুক্তি পাওয়া ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা মোশাররফ জোমাদ্দর একইদিন সকালে মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রাকিব। তার বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের আবেদনের ভিত্তিতে প্রশাসনের অনুমতি নিয়ে তাকে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজার সময় এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, পরিবারের আবেদন এবং প্রশাসনের অনুমতির ভিত্তিতে রাকিবকে পুলিশ পাহারায় নিরাপদে জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow