প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, জেলগেটে দেখলেন বাবার লাশ
বাবার মৃত মুখ শেষবারের মতো দেখাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তার স্বজনরা। কিন্তু দীর্ঘ দেড় ঘণ্টা অপেক্ষার পরেও মুক্তির অনুমতি মেলেনি তার। আর তাই সন্তানকে শেষ দেখা দেখাতে কারাফটকে বাবার লাশ নিয়ে যান স্বজনরা। এসময় জেল গেটে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক ঘটনার।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারে থাকা শাহরুখ আহসান বরিশাল মহানগর ছাত্রলীগের ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি। গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নগরীর নিউ সার্কুলার রোডের নিজ বাসা থেকে শাহরুখকে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে জুলাই অভ্যুত্থান পরবর্তী দায়ের হওয়া বিএনপির অফিস পোড়ানোসহ ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ৫ আগস্টের পর তিনি ৮টি মামলায় অভিযুক্ত থাকলেও গ্রেপ্তারের পর তাকে নতুন আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান শাহরুখের ভাই সালমান খান সাগর।
তিনি বলেন, আমার বাবা আবুল বাশার খান (৫৮) বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি বরিশাল নগরীর বটতলা টেম্পোস্ট্যান্ডের লাইনম্যানের চাকরি করতেন।
সালমান বলেন, শাহরুখের প্যারোলে ম

সালমান বলেন, শাহরুখের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দপ্তরে আবেদন করেছিলাম। সেখানে প্রায় দেড়ঘণ্টা আমাদের বসিয়ে রাখা হয়। একজন ম্যাজিস্ট্রেট এসে বলেন, ‘আপনারা কারাগারে যান, আমরা সেখানে বলে দিচ্ছি।’
তিনি আরও বলেন, কারাগারে যাওয়ার পর সেখানকার কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের দপ্তর থেকে তাদের কিছু জানানো হয়নি। পরে বিকেল পৌনে ৪টায় লাশ অ্যাম্বুলেন্সে করে কারাগারে নিয়ে যান। এ সময় লাশের সঙ্গে তিনজনকে কারাগারে ঢুকতে দেওয়া হয়। বাবার লাশ দেখার জন্য কারা অভ্যন্তরে মাত্র ৫ মিনিট থাকতে দেওয়া হয়েছে।
প্যারোলে মুক্তির আবেদন করা শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, আমরা শাহরুখের প্যারোলে মুক্তির আবেদন করেছিলাম। কিন্তু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব না বলে জানিয়ে জেলগেটে দেখা করতে বলেন।
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা বলেন, আমার কাছে প্যারোলে মুক্তির একটি আবেদন আসে। আবেদনটি জেলা প্রশাসক বরাবর ছিল। তিনি অফিসে না থাকায় আবেদনটি তার হোয়াটস অ্যাপে পাঠিয়েছি। তিনি আবেদনের পরিপ্রেক্ষিতে জেল গেটে দেখা করার সিদ্ধান্ত দেন।