প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ, ভিডিও ভাইরাল

চাঁদপুরের ফরিদগঞ্জে দিনদুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানকে মারধর করে অপহরণ করা হয়েছে। অপহরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা ৩৭ মিনিটে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ফরিদগঞ্জ সাব-স্টেশনে প্রবেশ করে। এসময় তারা সেখানে দায়িত্ব পালনরত লাইনম্যান আবদুল কাদিরের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি মারধর করতে করতে সাব-স্টেশন থেকে বাইরে সড়কে নিয়ে আসেন। পরে একটি পিকআপে তুলে নিয়ে চলে যান। এসময় ঘটনাস্থলে থাকা আরেক লাইনম্যান ইব্রাহিম বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগ রয়েছে, অপহরণের পর হামলাকারীরা আবদুল কাদিরকে ভাটিয়ালপুর চৌরাস্তা হয়ে ধানুয়া বাজার অতিক্রম করে পূর্ব ধানুয়া এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে আবারও শারীরিকভাবে নির্যাতন করা হয়। দীর্ঘ সময় তিনি তাদের হেফাজতে ছিলেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ ফরিদগঞ্জ অফিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে ডেপুটি জোনাল ম্যানেজার সাইফুল ইসলাম, এজিএম (কম) নাজির উল্যাহ এবং স্থানীয়দের সহযোগিতায়

প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ, ভিডিও ভাইরাল

চাঁদপুরের ফরিদগঞ্জে দিনদুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানকে মারধর করে অপহরণ করা হয়েছে। অপহরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা ৩৭ মিনিটে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ফরিদগঞ্জ সাব-স্টেশনে প্রবেশ করে। এসময় তারা সেখানে দায়িত্ব পালনরত লাইনম্যান আবদুল কাদিরের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি মারধর করতে করতে সাব-স্টেশন থেকে বাইরে সড়কে নিয়ে আসেন। পরে একটি পিকআপে তুলে নিয়ে চলে যান। এসময় ঘটনাস্থলে থাকা আরেক লাইনম্যান ইব্রাহিম বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, অপহরণের পর হামলাকারীরা আবদুল কাদিরকে ভাটিয়ালপুর চৌরাস্তা হয়ে ধানুয়া বাজার অতিক্রম করে পূর্ব ধানুয়া এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে আবারও শারীরিকভাবে নির্যাতন করা হয়। দীর্ঘ সময় তিনি তাদের হেফাজতে ছিলেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ ফরিদগঞ্জ অফিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে ডেপুটি জোনাল ম্যানেজার সাইফুল ইসলাম, এজিএম (কম) নাজির উল্যাহ এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় সাত কিলোমিটার দূরে পূর্ব ধানুয়া গ্রাম থেকে অপহৃত লাইনম্যানকে উদ্ধার করা হয়।

চাঁদপুর-২ এলাকার জোনাল ম্যানেজার মোহাম্মদ আতিকুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ ঘটনার বিষয়ে এখন বিস্তারিত কিছু বলা যাবে না। কেন হয়েছে, কী হবে সেটি এখন আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের মূল অফিস এ বিষয়ে ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ৩-৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার হননি। এ ঘটনায় পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow