প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ প্রজাপতি। রঙিন ডানায় দোদুল্যমান ছন্দে প্রকৃতি ঘিরে ফুলে ফুলে উড়ে বেড়ানো এই ছোট্ট প্রাণী প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। এদের অপরূপ সৌন্দর্যে প্রকৃতিকে রকমারি রঙে রাঙিয়ে তোলে। প্রতিটি প্রজাতির প্রজাপতিই যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা একেকটি জীবন্ত আলপনাময় শিল্পকর্ম।  অনন্য সৌন্দর্যের এই প্রজাপতিরা কেবল প্রকৃতিকেই নয়, রঙিন ডানার বিশেষ আকর্ষণে মানুষের মনকেও রাঙিয়ে তোলে। কোমল ডানাজুড়ে নানা রঙের মেলা আর চোখজুড়ানো নকশাখচিত বৈচিত্র্যময় কারুকাজ যে কোনো বয়সী মানুষকেই আকৃষ্ট করে। প্রকৃতি ঘিরে এদের রঙিন বিচরণ বরাবরই প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীসহ সববয়সী মানুষকে অভিভূত করে।  ছোট্ট এই প্রাণী কেবল সৌন্দর্যের প্রতীকই নয়, এরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায়ও বিশেষ ভূমিকা রাখে। এদের বিচরণ ও উপস্থিতি ওই এলাকার পরিবেশের সুস্থতার ইঙ্গিত দেয়।  তেমনই এক চোখজুড়ানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি হলুদ চিতা। নিম্ফ্যালিডি পরিবারের অন্তর্ভুক্ত এই প্রজাপতির বৈজ্ঞানিক নাম ফ্যালান্টা ফ্যালান্থা। ইংরেজিতে এটি কমন লেপার্ড বাটারফ্লাই বা স্পটেড রাস্টিক নামে পরিচিত। এদের ডানা

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ প্রজাপতি। রঙিন ডানায় দোদুল্যমান ছন্দে প্রকৃতি ঘিরে ফুলে ফুলে উড়ে বেড়ানো এই ছোট্ট প্রাণী প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। এদের অপরূপ সৌন্দর্যে প্রকৃতিকে রকমারি রঙে রাঙিয়ে তোলে। প্রতিটি প্রজাতির প্রজাপতিই যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা একেকটি জীবন্ত আলপনাময় শিল্পকর্ম। 

অনন্য সৌন্দর্যের এই প্রজাপতিরা কেবল প্রকৃতিকেই নয়, রঙিন ডানার বিশেষ আকর্ষণে মানুষের মনকেও রাঙিয়ে তোলে। কোমল ডানাজুড়ে নানা রঙের মেলা আর চোখজুড়ানো নকশাখচিত বৈচিত্র্যময় কারুকাজ যে কোনো বয়সী মানুষকেই আকৃষ্ট করে। প্রকৃতি ঘিরে এদের রঙিন বিচরণ বরাবরই প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীসহ সববয়সী মানুষকে অভিভূত করে। 

ছোট্ট এই প্রাণী কেবল সৌন্দর্যের প্রতীকই নয়, এরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায়ও বিশেষ ভূমিকা রাখে। এদের বিচরণ ও উপস্থিতি ওই এলাকার পরিবেশের সুস্থতার ইঙ্গিত দেয়। 

তেমনই এক চোখজুড়ানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি হলুদ চিতা। নিম্ফ্যালিডি পরিবারের অন্তর্ভুক্ত এই প্রজাপতির বৈজ্ঞানিক নাম ফ্যালান্টা ফ্যালান্থা। ইংরেজিতে এটি কমন লেপার্ড বাটারফ্লাই বা স্পটেড রাস্টিক নামে পরিচিত। এদের ডানাজুড়ে গাঢ় হলুদ রঙের ওপর কালো গোলাকার দাগের বিন্যাস অনেকটা চিতাবাঘের গায়ের নকশার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে হলুদ চিতা।

পূর্ণবয়স্ক হলুদ চিতার ডানার বিস্তার সাধারণত ৫০ থেকে ৬০ মিলিমিটার হয়ে থাকে। এদের বন-জঙ্গল, বাগান, ঝোপঝাড় ও রৌদ্রোজ্জ্বল প্রকৃতিনির্ভর খোলামেলা পরিবেশে বেশি দেখা যায়। এরা বেশ চঞ্চল প্রকৃতির। প্রকৃতি ঘিরে দ্রুতগতিতে আঁকাবাঁকাভাবে উড়লেও কোনো ফুলে বসে মধু পান করার সময় এদের ডানার নড়াচড়া ধীর হয়ে আসে, যা দারুণ মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে।

হলুদ চিতা প্রজাপতি বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বিস্তৃত রয়েছে। বিস্তৃত আবাসস্থল ও সহজে অভিযোজনের ক্ষমতার কারণে এটি এশিয়ার পরিচিত প্রজাপতিগুলোর একটি।

হলুদ চিতার জীবনচক্রও বেশ বৈচিত্র্যময়। এদের ডিম উজ্জ্বল হলুদ ও গম্বুজাকৃতির, যা সাধারণত পাতার নিচের অংশে বা কচি পাতায় পাড়া হয়। এদের শূককীট কালচে-বাদামি বা কালো রঙের হয় এবং শরীরজুড়ে ছোট ছোট কাঁটা থাকে। এরা মূলত বৈঁচিসহ বিভিন্ন উদ্ভিদের পাতার রসালো অংশ খেয়ে বেড়ে ওঠে। পরবর্তীতে নির্দিষ্ট সময় শেষে খয়েরি রঙের মূককীট থেকে পূর্ণাঙ্গ প্রজাপতিতে রূপান্তরিত হয়। 

স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন বলেন, প্রজাপতি শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, শিক্ষার্থীদের জীববৈচিত্র্য ও প্রকৃতির সৃষ্টি সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়ে তোলে। হলুদ চিতার মতো প্রজাপতি দেখলে শিশুরা প্রকৃতিকে নতুনভাবে চিনতে শেখে। এজন্য মানুষ হিসেবে প্রজাপতিসহ সৃষ্টির সকল জীবের বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। 

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন কালবেলাকে বলেন, আকর্ষণীয় প্রজাপতিগুলোর মধ্যে হলুদ চিতা একটি। এদের চঞ্চল ডানার ওড়াউড়িতে প্রকৃতি যেমন প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনি এদের সৌন্দর্য মানুষকেও মুগ্ধ করে। এদের ডানার নকশা অনেকটা চিতাবাঘের মতো।

তিনি আরও বলেন, প্রজাপতি পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। ফুলে ফুলে বিচরণের মাধ্যমে অনেক উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে থাকে। তাই প্রজাপতির আবাসস্থল ও খাদ্য উদ্ভিদ সংরক্ষণ করা হলে জীববৈচিত্র্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি কৃষি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow