প্রকৌশলী এ এস এম মুসার প্রতিবাদ
‘রাষ্ট্রীয় ৫ কোটি টাকা চুরির অভিযোগ’ শিরোনামে গত ২৬ এপ্রিল দৈনিক মানবকথা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা।
এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রতিবেদনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উল্লেখ করা হয়েছে, তা একপাক্ষিক, অসম্পূর্ণ। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। পেশাগত জীবনে এ ধরনের গুরুতর অভিযোগ আগে কখনও প্রমাণ হয়নি এবং বর্তমানেও প্রমাণ হবে না।
প্রতিবেদনটি প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, প্রাসঙ্গিক নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত না নিয়ে সংবাদ প্রচার সাংবাদিকতার নীতিবিরুদ্ধ।
এ এস এম মুসা বলেন, প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে উপস্থাপন করায় তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।