প্রজ্ঞাপনের এক ঘণ্টা পরই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য পদে অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ আসার পর প্রজ্ঞাপন জারির এক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। নতুন এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ মে, ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১ ২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭১.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। এ দুটি স্মারকের ২০৬-নম্বরে বেরোবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলীকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর ২০৭ নম্বর স্মারকে অধ্যাপক ড. আনিসুর রহমানকে নতুন উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এ দুটি প্রজ্ঞাপনই বাতিল করা হয়েছে। এতে আপাতত অধ্যাপক শওকত আলীই উপাচার্য পদে বহাল থাকছে

প্রজ্ঞাপনের এক ঘণ্টা পরই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য পদে অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ আসার পর প্রজ্ঞাপন জারির এক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

নতুন এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ মে, ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১ ২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭১.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এ দুটি স্মারকের ২০৬-নম্বরে বেরোবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলীকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর ২০৭ নম্বর স্মারকে অধ্যাপক ড. আনিসুর রহমানকে নতুন উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এ দুটি প্রজ্ঞাপনই বাতিল করা হয়েছে। এতে আপাতত অধ্যাপক শওকত আলীই উপাচার্য পদে বহাল থাকছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বেরোবির উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই তিনি। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পরপর তার নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, অধ্যাপক আনিসুরকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন-২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে চার বছর। তবে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা ছিল। সেই শর্ত অনুযায়ী তার নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow