প্রতিবাদের ভেতর বেঁচে থাকে ভাষা
চারদিকে মাথাচাড়া দিয়ে ওঠে অন্যায়,অন্ধকার দাঁত বের করে হাসে।রাজপথে পড়ে থাকে প্রতিবাদী তরুণের লাশ,রক্তে ভিজে যায় পিচঢালা পথ। ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়,উচ্চারণগুলো বেঁধে ফেলতে চায় শেকলে।ওরা চায় আমি নীরব থাকি, ভয়ে বরফদেহ হয়ে যাই। আমি কি তবে চুপ করে পড়ে থাকবো?শকুনেরা কি রোধ করবে আমার কণ্ঠ?আমার মায়ের উদর থেকে যে ভাষার জন্ম,তাকে কি স্তব্ধ করা যায় হুমকির মুখে? আমি প্রতিটি উচ্চারণে বেঁচে থাকিপ্রতিবাদী কণ্ঠস্বরে বেঁচে থাকি,মায়ের আঁচলতলে বেঁচে থাকি,বেঁচে থাকি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এসইউ
চারদিকে মাথাচাড়া দিয়ে ওঠে অন্যায়,
অন্ধকার দাঁত বের করে হাসে।
রাজপথে পড়ে থাকে প্রতিবাদী তরুণের লাশ,
রক্তে ভিজে যায় পিচঢালা পথ।
ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়,
উচ্চারণগুলো বেঁধে ফেলতে চায় শেকলে।
ওরা চায় আমি নীরব থাকি, ভয়ে বরফদেহ হয়ে যাই।
আমি কি তবে চুপ করে পড়ে থাকবো?
শকুনেরা কি রোধ করবে আমার কণ্ঠ?
আমার মায়ের উদর থেকে যে ভাষার জন্ম,
তাকে কি স্তব্ধ করা যায় হুমকির মুখে?
আমি প্রতিটি উচ্চারণে বেঁচে থাকি
প্রতিবাদী কণ্ঠস্বরে বেঁচে থাকি,
মায়ের আঁচলতলে বেঁচে থাকি,
বেঁচে থাকি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
এসইউ
What's Your Reaction?