প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট
ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির বিপক্ষে চমক দেখাচ্ছে আইভোরিকোস্ট। ম্যাচের এক পর্যায়ে ১-০ গোলে এগিয়ে যায় দলটি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় আইভোরিয়ানদের।
শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে আইভোরিকোস্ট। দ্রুতগতির আক্রমণ এবং মাঝমাঠে দারুণ সমন্বয়ের মাধ্যমে তারা জার্মান রক্ষণভাগকে চাপে রাখে। সেই চাপের ফল হিসেবেই আসে ম্যাচের একমাত্র গোল, যা তাদেরকে এগিয়ে দেয়।
গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে জার্মানি কুরাসাওকে ৭-১ গোলে পরাজিত করেছিল। অন্যদিকে আইভরিকোস্টও তাদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়ে এই ম্যাচে খেলতে নামে।