প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে নরওয়ে। দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড একাধিক গোলের সুযোগ পেয়েও তিনি গোলের দেখা পাননি। শুরুর দিকে দুই দলই আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি। বেশির ভাগ সময়ই খেলা ছিল মাঝমাঠ কেন্দ্রিক। অবশেষে ৩৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন অ্যান্তোনিও নুসা। দ্রুতগতিতে বল নিয়ে বক্সের দিকে এগিয়ে গিয়ে তিনি আইভরি কোস্টের ডিফেন্ডার পেপেকে চাপে ফেলেন। এরপর এক টাচে বল ডান পায়ে নিয়ন্ত্রণে এনে দারুণ বাঁকানো শটে দূরের টপ কর্নারে জাল খুঁজে নেন নুসা। নরওয়ের জার্সিতে এটি তার নবম গোল। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগও পেয়েছিল নরওয়ে। বক্সের ভেতরে আলেকজান্ডার সোরলথ হেডে বল নামিয়ে দিলে কয়েক গজ দূরে থাকা হালান্ড গোল করার সুযোগ পান। কিন্তু তিনি ঠিকভাবে শট নিতে পারেননি। সেই সুযোগে আইভরি কোস্টের ডিফেন্ডার আগবাদু নিশ্চিত গোল রক্ষা করেন। ফলে বিরতিতে ১-০ গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে নরওয়ে। দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড একাধিক গোলের সুযোগ পেয়েও তিনি গোলের দেখা পাননি।

শুরুর দিকে দুই দলই আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি। বেশির ভাগ সময়ই খেলা ছিল মাঝমাঠ কেন্দ্রিক। অবশেষে ৩৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন অ্যান্তোনিও নুসা।

দ্রুতগতিতে বল নিয়ে বক্সের দিকে এগিয়ে গিয়ে তিনি আইভরি কোস্টের ডিফেন্ডার পেপেকে চাপে ফেলেন। এরপর এক টাচে বল ডান পায়ে নিয়ন্ত্রণে এনে দারুণ বাঁকানো শটে দূরের টপ কর্নারে জাল খুঁজে নেন নুসা। নরওয়ের জার্সিতে এটি তার নবম গোল।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগও পেয়েছিল নরওয়ে। বক্সের ভেতরে আলেকজান্ডার সোরলথ হেডে বল নামিয়ে দিলে কয়েক গজ দূরে থাকা হালান্ড গোল করার সুযোগ পান। কিন্তু তিনি ঠিকভাবে শট নিতে পারেননি। সেই সুযোগে আইভরি কোস্টের ডিফেন্ডার আগবাদু নিশ্চিত গোল রক্ষা করেন।

ফলে বিরতিতে ১-০ গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow