প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শাহজাদপুরে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার দুপুরে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সহায়তা প্রদান করেন।স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ-৬ আসনের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এই বস্ত্র ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শাহজাদপুরে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সহায়তা প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ-৬ আসনের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এই বস্ত্র ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow