প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি আশফাক
ঢাকার দোহার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) খন্দকার আবু আশফাক।
রোববার (১০ মে) সকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় ঘটনাস্থলে গিয়ে নিহত সালাম শিকদার ও নাসিমা বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এমপি আশফাক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘটনাটি জেনে অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে নিহতের দুই কন্যা জান্নাতুল ও খাদিজার লেখাপড়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত যাবতীয় দায়িত্ব ব্যক্তিগতভাবে গ্রহণের অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এ সংসদ সদস্য।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেসের, ঢাকা জ

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেসের, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম ব্যাপারী, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভূইয়া, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতারা।