প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সন্দ্বীপ উপজেলার পানিবন্দি ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের দুর্গত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই) বন্যা পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষের কষ্ট কমাতে দলীয় নেতাকর্মীরা সরাসরি উপদ্রুত এলাকার ঘরে ঘরে গিয়ে এই খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছে দেন।  আকস্মিক এই সংকটের মুহূর্তে দোরগোড়ায় সহায়তা পেয়ে সন্দ্বীপের অনেক অসহায় পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই কঠিন সময়ে বিএনপির এই মানবিক সহযোগিতা তাদের জন্য এক বিশাল স্বস্তি নিয়ে এসেছে। ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, বিপন্ন ও সাধারণ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল দর্শন। দলীয় নির্দেশনা ও আমাদের নেতার চেতনা অনুযায়ী সন্দ্বীপের দুর্যোগকবলিত একটি মানুষও

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সন্দ্বীপ উপজেলার পানিবন্দি ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের দুর্গত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই) বন্যা পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষের কষ্ট কমাতে দলীয় নেতাকর্মীরা সরাসরি উপদ্রুত এলাকার ঘরে ঘরে গিয়ে এই খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছে দেন।  আকস্মিক এই সংকটের মুহূর্তে দোরগোড়ায় সহায়তা পেয়ে সন্দ্বীপের অনেক অসহায় পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই কঠিন সময়ে বিএনপির এই মানবিক সহযোগিতা তাদের জন্য এক বিশাল স্বস্তি নিয়ে এসেছে। ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, বিপন্ন ও সাধারণ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল দর্শন। দলীয় নির্দেশনা ও আমাদের নেতার চেতনা অনুযায়ী সন্দ্বীপের দুর্যোগকবলিত একটি মানুষও যেন না খেয়ে থাকে, তা নিশ্চিত করতে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ মানুষের যেকোনো সংকটে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকব। নেতাকর্মীরা জানান, সন্দ্বীপের বন্যাকবলিত প্রতিটি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে এই ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন, যুবনেতা মিজান, কৌশিক, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow