প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াক্‌ফ প্রশাসকের সাক্ষাৎ

বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ওয়াক্‌ফ প্রশাসক দেশের ওয়াক্‌ফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং ওয়াক্‌ফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী ওয়াক্‌ফ সম্পত্তির যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং এসব সম্পত্তির আয় থেকে জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন— ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এমপি এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াক্‌ফ প্রশাসকের সাক্ষাৎ

বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ওয়াক্‌ফ প্রশাসক দেশের ওয়াক্‌ফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং ওয়াক্‌ফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী ওয়াক্‌ফ সম্পত্তির যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং এসব সম্পত্তির আয় থেকে জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন— ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এমপি এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow