প্রধান বিচারপতি ভোট দিলেন ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর তিনি ভোট প্রদান করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ১২ কোটি ৭০ লাখের বেশি ভোটার দেশে ৪২ হাজারের বেশি কেন্দ্রে ভোট দেবেন। তবে প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে। এফএইচ/এসএনআর
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর তিনি ভোট প্রদান করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ১২ কোটি ৭০ লাখের বেশি ভোটার দেশে ৪২ হাজারের বেশি কেন্দ্রে ভোট দেবেন। তবে প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে।
এফএইচ/এসএনআর
What's Your Reaction?