মন্ত্রিসভায় ডাক পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির

নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। মুক্তাদিরকে আমন্ত্রণ জানানোর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তার প্রেস সেক্রটারি নুরুল ইসলাম। তিনি বলেন,  মঙ্গলবার বিকেলে শপথ নেবেন তিনি। মন্ত্রিপরিষদ থেকে তিনি ডাক পেয়েছেন। খন্দকার আবদুল মুক্তাদীর এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া খন্দকার আবদুল মুক্তাদীরের বাসা সিলেট নগরের তোপখানা এলাকায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় ব্যবসায়ী আবদুল মুক্তাদীরের সক্রিয় রাজনীতি শুরু হয় ২০১২ সাল থেকে। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছেন। অতীতে তিনি কখনো জনপ্রতিনিধি ছিলেন না। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আবদুল মুক্তাদীরের বাবা খন্দকার আবদুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপ

মন্ত্রিসভায় ডাক পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির
নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। মুক্তাদিরকে আমন্ত্রণ জানানোর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তার প্রেস সেক্রটারি নুরুল ইসলাম। তিনি বলেন,  মঙ্গলবার বিকেলে শপথ নেবেন তিনি। মন্ত্রিপরিষদ থেকে তিনি ডাক পেয়েছেন। খন্দকার আবদুল মুক্তাদীর এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া খন্দকার আবদুল মুক্তাদীরের বাসা সিলেট নগরের তোপখানা এলাকায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় ব্যবসায়ী আবদুল মুক্তাদীরের সক্রিয় রাজনীতি শুরু হয় ২০১২ সাল থেকে। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছেন। অতীতে তিনি কখনো জনপ্রতিনিধি ছিলেন না। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আবদুল মুক্তাদীরের বাবা খন্দকার আবদুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow