সুনামগঞ্জ-২ আসনে সিপিবি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস খোকনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি মোট ১ হাজার ২৩২ ভোট পান, যা মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তাঁর জামানত রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৯৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে, বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস খোকনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি মোট ১ হাজার ২৩২ ভোট পান, যা মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তাঁর জামানত রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৯৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।
এর আগে, বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে ২৯৭ আসনের গেজেট ঘোষণা করল নির্বাচন কমিশন।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঢাকা-৮-এর ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেই কমিশনের। সংক্ষুব্ধ কেউ থাকলে ট্রাইব্যুনালে যেতে পারেন।
What's Your Reaction?