প্রবাসীর রহস্যজনক মৃত্যু, বিচার দাবিতে থানা ঘেরাও

সৌদি আরবে দালাল চক্রের মাধ্যমে গিয়ে রহস্যজনক মৃত্যুর শিকার হওয়া প্রবাসী শাহাদত হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার ধুনট থানা ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ধুনট থানার প্রধান ফটকের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।  নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জোড়শিমুল গ্রামের হতদরিদ্র দিনমজুর জামাল আকন্দের ছেলে শাহাদত হোসেন প্রায় ছয় মাস আগে স্থানীয় দুই আদম ব্যবসায়ী মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। পরিবারের অভিযোগ, বিদেশে পাঠানোর আগে ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুত কাজ পাননি। দীর্ঘদিন মানবেতর জীবনযাপন ও অনাহারে-অর্ধাহারে থাকার পর রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের কাছে শাহাদতের মৃত্যুর খবর পৌঁছায়। নানা প্রক্রিয়া শেষে বুধবার রাতে তার মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। বৃহস্পতিবার সকালে মরদেহ দাফন শেষে ক্ষোভে ফেটে পড়েন স্বজন ও এলাকাবাসী। জোড়শ

প্রবাসীর রহস্যজনক মৃত্যু, বিচার দাবিতে থানা ঘেরাও

সৌদি আরবে দালাল চক্রের মাধ্যমে গিয়ে রহস্যজনক মৃত্যুর শিকার হওয়া প্রবাসী শাহাদত হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার ধুনট থানা ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ধুনট থানার প্রধান ফটকের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জোড়শিমুল গ্রামের হতদরিদ্র দিনমজুর জামাল আকন্দের ছেলে শাহাদত হোসেন প্রায় ছয় মাস আগে স্থানীয় দুই আদম ব্যবসায়ী মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। পরিবারের অভিযোগ, বিদেশে পাঠানোর আগে ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুত কাজ পাননি। দীর্ঘদিন মানবেতর জীবনযাপন ও অনাহারে-অর্ধাহারে থাকার পর রহস্যজনকভাবে তার মৃত্যু হয়।

প্রায় এক সপ্তাহ আগে পরিবারের কাছে শাহাদতের মৃত্যুর খবর পৌঁছায়। নানা প্রক্রিয়া শেষে বুধবার রাতে তার মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে পৌঁছানো হয়।

বৃহস্পতিবার সকালে মরদেহ দাফন শেষে ক্ষোভে ফেটে পড়েন স্বজন ও এলাকাবাসী। জোড়শিমুল গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে ধুনট থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে দেড় শতাধিক নারী-পুরুষ থানা ঘেরাও করে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং শাহাদাত হোসেনের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এছাড়াও তাদের বিচারের দাবীগুলো তদন্ত করে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow