প্রাইভেটকারে এসে মসজিদ-মাদ্রাসার দানবাক্স চুরি

সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসা ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার (১৬ মে) ভোররাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা মজুমদার পাড়ার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা গেটের সামনে থাকা মসজিদ ও মাদ্রাসার দানবাক্স ডিজিটাল গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে গভীর রাতে এসে দানবাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। মসজিদ ও মাদ্রাসার দানবাক্স চুরির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক পনে ৪টায় একটি সাদা প্রাইভেটকার মাদ্রাসার সামনে এসে থামে। পরে গাড়ি থেকে দুজন যুবক নেমে আসে। তাদের একজন সাদা টি-শার্ট পরিহিত ছিল। তারা ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভেঙে ভেতরের টাকা বের করে নেয়।  এ সময় একটি মোটরসাইকেল ঘটনাস্থলের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। পরে একজন আবার নেমে দানবাক্সে থাকা বাকি টাকাও নিয়ে যায়। সবশেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রাইভেট

প্রাইভেটকারে এসে মসজিদ-মাদ্রাসার দানবাক্স চুরি
সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসা ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার (১৬ মে) ভোররাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা মজুমদার পাড়ার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা গেটের সামনে থাকা মসজিদ ও মাদ্রাসার দানবাক্স ডিজিটাল গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে গভীর রাতে এসে দানবাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। মসজিদ ও মাদ্রাসার দানবাক্স চুরির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক পনে ৪টায় একটি সাদা প্রাইভেটকার মাদ্রাসার সামনে এসে থামে। পরে গাড়ি থেকে দুজন যুবক নেমে আসে। তাদের একজন সাদা টি-শার্ট পরিহিত ছিল। তারা ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভেঙে ভেতরের টাকা বের করে নেয়।  এ সময় একটি মোটরসাইকেল ঘটনাস্থলের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। পরে একজন আবার নেমে দানবাক্সে থাকা বাকি টাকাও নিয়ে যায়। সবশেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রাইভেটকারটি। ঘাসিটুলা মজুমদার পাড়ার বাসিন্দা জুনেদ আহমদ কালবেলাকে বলেন, মাদ্রাসা ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুর রাকিব কালবেলাকে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের দানবাক্সও এখন চোরচক্রের টার্গেটে পরিণত হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছি। চুরি হওয়া টাকার পরিমাণ সম্পর্কে তিনি বলেন, মসজিদের দুটি ও মাদ্রাসার একটি দানবাক্সে বেশ টাকা ছিল, সবগুলো নিয়ে গেছে। শুধু এখানেই নয়, আশপাশের আরও কয়েকটি মসজিদ ও ঈদগাহের দানবাক্সেও একইভাবে চুরি হয়েছে। এলাকার মানুষ এ নিয়ে উদ্বিগ্ন। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরির চেষ্টা চলছে।  বর্তমান পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, নেশাগ্রস্ত কিছু তরুণ এসব অপরাধে জড়িয়ে পড়ছে। দামি গাড়ি ব্যবহার করে এমন চুরি সংঘটিত হওয়া সত্যিই কল্পনার বাইরে। কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির কালবেলাকে বলেন, মসজিদ ও মাদ্রাসার দানবাক্স ডিজিটাল গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পেয়েছি, একটি চক্র দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে।  তিনি বলেন, বিষয়টি মিডিয়ার মাধ্যমে আমাদের নজরে এসেছে। যদিও এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি। ব্যবহৃত প্রাইভেটকার শনাক্তসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow