প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির কাজ দ্রুত শেষ করার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি এবং শূন্যপদে নিয়োগসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আওতাধীন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। এর আগে, গত ২ জুলাই প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তির পরে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণসহ নতুন সহকারী শিক্ষক নিয়োগদানের কার্যক্রম অচিরেই শুরু করা হবে। এএএইচ/এএমএ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির কাজ দ্রুত শেষ করার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি এবং শূন্যপদে নিয়োগসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আওতাধীন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে, গত ২ জুলাই প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তির পরে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণসহ নতুন সহকারী শিক্ষক নিয়োগদানের কার্যক্রম অচিরেই শুরু করা হবে।

এএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow