প্রার্থী-রাজনীতিবিদের সঙ্গে ছবি না তোলা ও কারও সহায়তা না নিতে নির্দেশ

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করার নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। একই সঙ্গে তিনি কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা নেওয়া থেকে বিরত থাকতেও পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিআইডি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন। নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে সিআইডিপ্রধান বলেন, নির্বাচনি দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য একটি পবিত্র আমানত। এ দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সব পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়ে

প্রার্থী-রাজনীতিবিদের সঙ্গে ছবি না তোলা ও কারও সহায়তা না নিতে নির্দেশ

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করার নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

একই সঙ্গে তিনি কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা নেওয়া থেকে বিরত থাকতেও পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিআইডি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন।

নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে সিআইডিপ্রধান বলেন, নির্বাচনি দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য একটি পবিত্র আমানত। এ দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সব পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনি এলাকায় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের আগে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রিফিং করবেন।

তিনি আরও বলেন, সবাইকে নির্বাচন সংক্রান্ত কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে, যেন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়।

ছিবগাত উল্লাহ বলেন, নির্বাচনকালীন নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোনো প্রকার খাবার বা অন্য কোনো সহযোগিতা কারও কাছ থেকে নেওয়া যাবে না, যেন কোনোভাবেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়।

সিআইডিপ্রধান পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপরও জোর দেন এবং পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে বলেন। তিনি সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি বলেন, আমি পূর্ণ আস্থা রাখি যে আপনাদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি অসাধারণ সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সবার জন্য গৌরবের বিষয়।

সিআইডি সদরদপ্তরে আয়োজিত এ ব্রিফিংয়ে সিআইডির জেলা পর্যায়ের সব ইউনিট অনলাইনে যুক্ত হয়ে অংশ নেন।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow