'প্রিন্স' ব্যর্থতার দায় কাকে দিলেন শাকিব খান!
ঢালিউড ইন্ডাস্ট্রিতে এখন ভরসার নাম শাকিব খান। তবে এ নাম যখন হতাশায় ডুবায় তখন এর দায় কে নেবে? এমন প্রশ্নই মিডিয়া পাড়ায় ঘুরপাক খাচ্ছিলো ঈদে শাকিব অভিনীত সিনেমা 'প্রিন্স' মুক্তির পর। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত 'প্রিন্স' সিনেমাটি। কিন্তু দুর্ভাগ্য আসলে কার? ঈদের দিন থেকেই নানা জটিলতায় দর্শক পর্যন্ত পৌছতে বেশ প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় সিনেমাটিকে। ঈদের দিন থেকে কারিগরি ত্রুটির জন্য মাল্টিপ্লেক্সে প্রদর্শন বন্ধ ছিল সিনেমাটির। এছাড়া সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত 'প্রিন্স' সিঙ্গেল স্ক্রিনেও খুব একটা সুবিধা করতে পারছিল না। অনেকেই অভিযোগ করে বলেছেন, গল্প ঠিকঠাক পর্দায় ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন পরিচালক। অনেকেই আবার কালার, ভিএফএক্স থেকে শুরু করে আরও নানান অভিযোগ তুলেন। বলা যায়, মুক্তির পর থেকেই হতাশা বাড়তে থাকে সিনেমাটি ঘিরে। এর আগে সিনেমার ট্রেলার প্রকাশ করলেও শুরু হয় বিতর্ক। তবে দর্শক ও শাকিব ভক্তরা আশা করেছিলেন, মুক্তির পর সকল বিতর্ক ছাপিয়ে যাবে 'প্রিন্স'। কিন্তু সে আশায় গুঁড়ে বালি।
এদিকে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্স

এদিকে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্সে আয়োজন করা হয় 'প্রিন্স' এর বিশেষ এক প্রদর্শনীর। সেখানে পরিচালক, প্রযোজক ও সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে দুই নায়িকা (জ্যোতির্ময়ী কুন্ডূ ও তাসনিয়া ফারিণ) নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। সবাইকে নিয়েই নিজের অভিনীত সিনেমাটি বড় পর্দায় দেখেন এ নায়ক। প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় শাকিব নিজেও সিনেমার নানা ত্রুটির বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। তবে পরিচালকের প্রশংসা করে তিনি বলেন, 'এখানে পরিচালকের (আবু হায়াত মাহমুদ) কোনো দুর্বলতা নেই। সে খুব ট্যালেন্টেড একজন নির্মাতা। হায়াতের ভেতরে অনেক প্রতিভা রয়েছে কিন্তু সে এবং আমরা কেউই সিনেমাটির জন্য পর্যাপ্ত সময় পাইনি। পর্যাপ্ত সময় পেলে আরও ভালো কিছু হতো।'
এসময় শাকিব জানান, শুরুর দিকে ‘প্রিন্স’ অনেক বড় পরিসরের সিনেমা হিসেবে পরিকল্পনা করা হলেও শুধুমাত্র সময়ের অভাবে তা সম্ভব হয়নি। তিনি বলেন, 'অনেক বিশাল সেট তৈরি করে সেটা ভেঙে আমাদের অন্য জায়গায় সেট নির্মাণ করে কাজ করতে হয়েছে। অনুমতির জন্য আমাদের সময় লেগেছে। এই প্রথম ঈদের আগের দিনও আমাকে শুটিং করতে হয়েছে। এমনকি একটি গানের শুটিং মাত্র কয়েক ঘণ্টায় শেষ করতে হয়েছে ।'
এদিকে সিনেমাটির বিভিন্ন টেকনিক্যাল জটিলতার কারণে ঈদের বাজারে মুক্তির প্রথম দিন থেকেই নানারকম সমালোচনার মুখে পড়ে। মুক্তির ১০ দিন পর জনসমক্ষে এসে শাকিব খান এর সকল ব্যর্থতার দায় সময় ও পরিস্থিতির ওপর দিয়ে দিলেন। এসময় তিনি বলেন, 'এখানে আমার বা পরিচালক হায়াতের কোনো দোষ নেই। কালার সাউন্ড ভিএফএক্স বা সিজির যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ কারিগরি ত্রুটি এবং এগুলো পরিচালকের কাজ নয়। ভবিষ্যতে তার সঙ্গে আবারও কাজ হবে এবং বিস্তারিত শুটিং করার সময় পেলে তারা দারুণ কিছু উপহার হবে।'
এসময় তিনি আরও বলেন, 'আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার পরবর্তী সিনেমাতে ত্রুটিগুলো খেয়াল করবো।'
৩০টির বেশি গল্প শুনে একটি গল্প পছন্দ করেন শাকিব খান এমনটা জানিয়ে তিনি বলেন, 'আমি সারা বছরই গল্প শুনি। এরপর একটি গল্প পছন্দ করি। কিন্তু এবার যেটা হয়েছে সেটা ভিন্ন। আমরা তিন মাস ভারতে কাজের অনুমতি পাইনি।সব মিলিয়ে বলব, এরপরও প্রিন্স তার দাপট দেখাচ্ছে বড় পর্দায়।'