প্রিমিয়ার লিগে ফিরছেন তারকারা

পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ের আবহ এখনও কাটেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষ করেই এবার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের তারকারা। ঈদুল আজহার আগে অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তম রাউন্ডকে ঘিরে তাই বাড়ছে আগ্রহও। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে প্রিমিয়ার লিগে ফিরছেন জাতীয় দলের তারকারাও। ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস যোগ দেবেন লিজেন্ডস অফ রূপগঞ্জে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় ঐতিহাসিক টেস্ট সিরিজে নেতৃত্বদানকারী নাজমুল হোসেন শান্ত খেলবেন আবাহনীর জার্সিতে। ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ড মাঠে গড়াবে আগামীকাল শনিবার। ঢাকার ছয়টি ভেন্যুতে দিনের ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়। অংশ নেবে ১২টি দল। জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেওয়ায় এই রাউন্ড ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেটাঙ্গনে। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ব্যাট-বলের লড়াইয়ে বেশ কয়েকটি ম্যাচ শেষ হয়েছে রোমাঞ্চ ছড়িয়ে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সও নজর কেড়েছে অনেকের। এবার জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের ফেরায় প্রত

প্রিমিয়ার লিগে ফিরছেন তারকারা

পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ের আবহ এখনও কাটেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষ করেই এবার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের তারকারা। ঈদুল আজহার আগে অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তম রাউন্ডকে ঘিরে তাই বাড়ছে আগ্রহও।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে প্রিমিয়ার লিগে ফিরছেন জাতীয় দলের তারকারাও। ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস যোগ দেবেন লিজেন্ডস অফ রূপগঞ্জে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় ঐতিহাসিক টেস্ট সিরিজে নেতৃত্বদানকারী নাজমুল হোসেন শান্ত খেলবেন আবাহনীর জার্সিতে।

ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ড মাঠে গড়াবে আগামীকাল শনিবার। ঢাকার ছয়টি ভেন্যুতে দিনের ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়। অংশ নেবে ১২টি দল। জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেওয়ায় এই রাউন্ড ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেটাঙ্গনে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ব্যাট-বলের লড়াইয়ে বেশ কয়েকটি ম্যাচ শেষ হয়েছে রোমাঞ্চ ছড়িয়ে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সও নজর কেড়েছে অনেকের। এবার জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের ফেরায় প্রতিযোগিতা আরও জমে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সপ্তম রাউন্ডে দেখা যাবে হবে কয়েকটি হাইভোল্টেজ লড়াইও। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে বিকেএসপি-৪ এ মাঠে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। এছাড়া আবাহনী লিমিটেড খেলবে অগ্রণী ব্যাংক-ইউল্যাবের বিপক্ষে।

এ ছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস।

ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং তাদের ইউটিউব প্ল্যাটফর্ম।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow