প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়, দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’। প্রথম রোববারেও আয় বেড়েছে মোহনলাল অভিনীত এই বহুল আলোচিত সিনেমার। দর্শকদের উপচে পড়া ভিড় ও হাউসফুল শোয়ের মধ্য দিয়ে চার দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ রুপিতে। সিনেমাটি মুক্তি পেয়েছে ২১ মে। চতুর্থ দিনে সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৩ কোটি ৯৫ লাখ রুপি, যা শনিবারের তুলনায় কিছুটা বেশি। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা এখনো তুঙ্গে। সবচেয়ে বেশি ব্যবসা করেছে সিনেমাটির মালায়ালম সংস্করণ। ভারতজুড়ে ৩ হাজার ১০০টিরও বেশি শো থেকে আয় এসেছে প্রায় ১১ কোটি ৭৫ লাখ রুপি। পাশাপাশি তেলুগু, তামিল ও কন্নড় সংস্করণও ভালো সাড়া ফেলেছে। ফলে কেরালার বাইরেও ছবিটি শক্ত অবস্থান তৈরি করেছে। রোববার ভারতজুড়ে ৫ হাজার ২০০টির বেশি শোতে প্রদর্শিত হয়েছে ‘দৃশ্যম ৩’। বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দেখা গেছে দর্শকদের দীর্ঘ লাইন ও হাউসফুলের চিত্র। পরিচালক জিতু জোসেফ পরিচালিত এই থ্রিলারের সবচেয়ে বড় বাজার আবারও কেরালা। শুধু রোববারেই রাজ্যটি থেকে প্রায় ৯ কোটি ৭০ লাখ রুপির ব্যবসা এসেছে। এরপরই রয়েছে

প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়, দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’। প্রথম রোববারেও আয় বেড়েছে মোহনলাল অভিনীত এই বহুল আলোচিত সিনেমার। দর্শকদের উপচে পড়া ভিড় ও হাউসফুল শোয়ের মধ্য দিয়ে চার দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ রুপিতে। সিনেমাটি মুক্তি পেয়েছে ২১ মে।

চতুর্থ দিনে সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৩ কোটি ৯৫ লাখ রুপি, যা শনিবারের তুলনায় কিছুটা বেশি। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা এখনো তুঙ্গে।

সবচেয়ে বেশি ব্যবসা করেছে সিনেমাটির মালায়ালম সংস্করণ। ভারতজুড়ে ৩ হাজার ১০০টিরও বেশি শো থেকে আয় এসেছে প্রায় ১১ কোটি ৭৫ লাখ রুপি। পাশাপাশি তেলুগু, তামিল ও কন্নড় সংস্করণও ভালো সাড়া ফেলেছে। ফলে কেরালার বাইরেও ছবিটি শক্ত অবস্থান তৈরি করেছে।

রোববার ভারতজুড়ে ৫ হাজার ২০০টির বেশি শোতে প্রদর্শিত হয়েছে ‘দৃশ্যম ৩’। বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দেখা গেছে দর্শকদের দীর্ঘ লাইন ও হাউসফুলের চিত্র।

পরিচালক জিতু জোসেফ পরিচালিত এই থ্রিলারের সবচেয়ে বড় বাজার আবারও কেরালা। শুধু রোববারেই রাজ্যটি থেকে প্রায় ৯ কোটি ৭০ লাখ রুপির ব্যবসা এসেছে। এরপরই রয়েছে কর্নাটক। এছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতেও সিনেমাটির আয় ছিল স্থিতিশীল।

আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত ছন্দে এগোচ্ছে সিনেমাটি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ‘দৃশ্যম ৩’-এর মোট আয় পৌঁছেছে ১৪১ কোটি ৩৪ লাখ রুপিতে।

আরও পড়ুন:
জনপ্রিয়তা আকাশছোঁয়া, তবু কেন ভোটে হারার ভয় সালমানের 
‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি 

সিনেমাটিতে জর্জকুট্টি চরিত্রে আবারও দর্শকদের মুগ্ধ করেছেন মোহনলাল। তার সঙ্গে অভিনয় করেছেন মীনা, আনসিবা হাসান, এস্থার অনিল, সিদ্দিক, মুরলী গোপী, বিজু মেনন ও কলাভবন শাজন।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow